জহুরুল ইসলামঃ সিরাজগঞ্জের বেলকুচিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২ শ ৪৫ জন শিক্ষার্থী। কৃতকার্যের হার শতকরা ৮৩ ভাগ। এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ হাজার ১ শ’ ৬ জন । এর মধ্যে কৃতকার্য হয়েছে ৩ হাজার ৩ শ’ ৮১ জন। অকৃতকার্য হয়েছে ৭ শ’ ২৫ জন। তামাই প্রভাকর বিদ্যানিকেতন ও বেলকুচি শিশু একাডেমী শতভাগ পাশ করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গোলাম রেজা এই প্রতিবেদককে জানান, এ উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় ৩১টি প্রতিষ্ঠের পরিক্ষায় অংশগ্রহন করেণ ৩ হাজার ৫ শ ৭০ জন। পাশ করেছে ২ হাজার ৯ শ ৯৯ জন। জিপিএ-৫ পেয়েছে ২ শ ৪৩ জন। পাশের হার ৮৪ শতাংশ।
দাখিল মাদ্রাসার ১০ টি প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় ৩ শ’ ৮৫ জন। কৃতকার্য হয়েছে ২ শ’ ৫৭ জন। অকৃতকার্য হয়েছে ১ শ’ ২৮ জন পরীক্ষার্থী । পাশের হার ৬৭ শতাংশ।
ভোকেশনালে দুইটি প্রতিষ্ঠানের পরীক্ষায় অংশ নেয় ১৫১ জন পরীক্ষার্থী। কৃতকার্য হয়েছে ১২৫ জন। অকৃতকার্য হয়েছে ২৬ জন পরীক্ষার্থী। পাশের হার ৮৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২ জন পরীক্ষার্থী।
এসএসসিতে উপজেলার সর্বোচ্চ জিপিএ ৫ প্রাপ্ত প্রতিষ্ঠান তামাই প্রভাকর বিদ্যানিকেতন মোট ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫ জন। পাশের হার শতভাগ। এছাড়া বেলকুচি শিশু একাডেমী থেকে ১৮ জন পরিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাশের হার শতভাগ।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৭ মে, ২০১৮ ০৯:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 302বার দেখা হয়েছে।