Showing posts with label শিক্ষা. Show all posts
Showing posts with label শিক্ষা. Show all posts

Tuesday, May 8, 2018

বেলকুচিতে এসএসসি পরীক্ষায় গোল্ডেন ২৪৫, পাশ ৮৩ শতাংশ, দুই শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ

বেলকুচিতে এসএসসি পরীক্ষায় গোল্ডেন ২৪৫, পাশ ৮৩ শতাংশ, দুই শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ

জহুরুল ইসলামঃ সিরাজগঞ্জের বেলকুচিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২ শ ৪৫ জন শিক্ষার্থী। কৃতকার্যের হার শতকরা ৮৩ ভাগ। এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ হাজার ১ শ’ ৬ জন । এর মধ্যে কৃতকার্য হয়েছে ৩ হাজার ৩ শ’ ৮১ জন। অকৃতকার্য হয়েছে ৭ শ’ ২৫ জন। তামাই প্রভাকর বিদ্যানিকেতন ও বেলকুচি শিশু একাডেমী শতভাগ পাশ করেছে।
 
 
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গোলাম রেজা এই প্রতিবেদককে জানান, এ উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় ৩১টি প্রতিষ্ঠের পরিক্ষায় অংশগ্রহন করেণ ৩ হাজার ৫ শ ৭০ জন। পাশ করেছে ২ হাজার ৯ শ ৯৯ জন। জিপিএ-৫ পেয়েছে ২ শ ৪৩ জন। পাশের হার ৮৪ শতাংশ।
 
দাখিল মাদ্রাসার ১০ টি প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী পরীক্ষায় অংশ  নেয় ৩ শ’ ৮৫ জন।  কৃতকার্য হয়েছে ২ শ’ ৫৭ জন। অকৃতকার্য হয়েছে ১ শ’ ২৮ জন পরীক্ষার্থী । পাশের হার ৬৭ শতাংশ। 
 
ভোকেশনালে দুইটি প্রতিষ্ঠানের পরীক্ষায় অংশ নেয় ১৫১ জন পরীক্ষার্থী। কৃতকার্য হয়েছে ১২৫ জন। অকৃতকার্য হয়েছে ২৬ জন পরীক্ষার্থী। পাশের হার ৮৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২ জন পরীক্ষার্থী।  
 
 এসএসসিতে উপজেলার সর্বোচ্চ জিপিএ ৫ প্রাপ্ত প্রতিষ্ঠান তামাই প্রভাকর বিদ্যানিকেতন মোট ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫ জন। পাশের হার শতভাগ। এছাড়া বেলকুচি শিশু একাডেমী থেকে ১৮ জন পরিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাশের হার শতভাগ। 
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৭ মে, ২০১৮ ০৯:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 302বার দেখা হয়েছে।